Header Ads

দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার কারণ

 দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার কারণ


 স্থানীয় ও সিস্টেমিক এই দুই কারণে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে।


১. স্থানীয় কারণ: মাড়িতে ডেন্টাল প্লাক জমা থাকার কারণে মাড়িতে প্রদাহ সৃষ্টি হয়, ফলে মাড়ি ফুলে যায়। দাঁতের সঙ্গে সংযোগ নষ্ট হয়ে যায়। এই সময়ে দাঁত ব্রাশ করলে বা শক্ত কোনো খাবার খেলে অথবা সামান্য আঘাতেই মাড়ি থেকে রক্ত বের হয়। এই অবস্থাকে বলা হয় পেরিওডেন্টাল ডিজিজ। 



যার দুটি স্তর রয়েছে, প্রথম স্তরটি হচ্ছে জিনজিভাইটিস এবং দ্বিতীয় স্তরটি হচ্ছে পেরিওডনটাইটিজ।


২.সিস্টেমিক ডিজিজ এর কারন : কারো যদি 

ব্লাড ক্যান্সার থাকে (লিউকোমিয়া), 

লিভার সমস্যা থাকে, 

যদি রক্তের প্লেইটলেট বা হিমোগ্লোবিন কম থাকে যেমন ব্লাড ডিজঅর্ডার বা রক্তের ব্যাধি তাদের মাড়ি থেকে রক্ত পড়তে পারে। 


সেইসঙ্গে যারা হৃদরোগের কারণে বিভিন্ন ধরনের ওষুধ খান, রক্ত পাতলা রাখার জন্য ওষুধ খান, অ্যাসপিরিন অথবা ডিসপিরিন বা ক্লোপিড জাতীয় ওষুধ খান তাদের এটি হতে পারে। 


এ ছাড়া গর্ভকালীন মায়েদের এক ধরনের হরমোনের কারণে মাড়ি থেকে রক্তক্ষরণ হয়।

No comments

Powered by Blogger.